বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুরে তুচ্ছ ঘটনায় পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম

By মেহেরপুর নিউজ

March 29, 2023

মেহেরপুর নিউজ:

সজনের ডাঁটা পাড়াকে কেন্দ্র করে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে গ্রাম্য চিকিৎসক আব্দুল মান্নানকে কুপিয়ে জখম । এ ঘটনা জড়িত মিঠুকে গণপিটুনি দেয়া হয়েছে।

আহত দুজনকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকা এবং রাজশাহী রেফার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মহাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে ঘটনার দিন দুপুরের দিকে মহাজনপুর গ্রামের মৃত ওমর আলী ছেলে গ্রাম্য চিকিৎসক আব্দুল মান্নান তার এক ভাগ্নের কেনা জমিতে সজনে গাছ থেকে ডাঁটা পাড়ে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একই এলাকার রেজাউলের ছেলে মিঠু ধারালো হেসো দিয়ে আব্দুল মান্নানকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মারাত্মক আহত অবস্থায় আব্দুল মান্নানকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় তার অবস্থার অবনতি ঘটায় তাকে রাজশাহী রেফার করা হয়।

বিকালে থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে ওই ঘটনার পরপরই স্থানীয় গ্রামবাসী মিঠুকে আটক করে গণপিটুনী দেয়। পরে আহত অবস্থায় মিঠুকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়া হলে তাকে রাজশাহী রেফার করা হয়।