মেহেরপুর নিউজ,৩০ এপ্রিল: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে সিমের জমিতে ঘাষ কাটার অপরাধে রতন (১৪) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে পিটিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত রতন একই গ্রামের আকাত আলীর ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় মহাজনপুর গ্রামের হীরার ছেলে জান্নালের সিমের জমিতে ঘাস কাটে বুদ্ধি প্রতিবন্ধী রতন। এই ঘটনায় জান্নাল ক্ষিপ্ত হয়ে রতনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করে।