বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুরে স্বাস্থ্য বিভাগের অভিযানে মেয়াদোত্তীর্ণ কমল পানীয় উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কমল পানীয় উদ্ধার করে সেগুলো ধ্বংস করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে মহাজনপুর বাজারে তপন মিষ্টান্ন ভান্ডার থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কোমল পানি উদ্ধার করে সেগুলো ধ্বংস করা হয়।