খেলাধুলা

মহাজনপুর অান্ত:ইউনিয়ন ফুটবলে যতারপুর জয়ী

By মেহেরপুর নিউজ

August 18, 2016

মেহেরপুর নিউজ, ১৮ আগষ্ট: মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন চেয়ারম্যান আমাম হোসেন মিলুর উদ্যোগে যতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অান্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে যতারপুর ১ নং ওয়ার্ড জয়লাভ করেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় যতারপুর ১ নং ওয়ার্ড ৪-০ গোলে পরানপুর একাদশকে পরজিত করে। বিজয়ী দলের ইমাদুল ২টি ও সেলিম ও শামীম ১টি করে গোল করেন।

খেলাটি উপভোক করেন মহাজনপুর ইউনিয়ন চেয়ারম্যান আমাম হোসেন মিলু, খেলাটি পরিচালনা করেন ফারহা হোসেন লিটন। তাকে সহযোগিতা করেন টিটু ও মিন্টু।