বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির গণসংযোগ অব্যাহত

By মেহেরপুর নিউজ

December 12, 2020

মেহেরপুর নিউজ:

২০২১সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ অব্যাহত রেখেছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু।

শনিবার বিকালে রেজাউর রহমান নান্নু মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনে মহাজননপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।