বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যানের নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভা

By মেহেরপুর নিউজ

November 14, 2020

মেহেরপুর নিউজ:

আগামী ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর ৩ ও ৪ নং ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।

জব্বার আলীর সভাপতিত্ব শনিবার রাতে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন( মিলু)। বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ মফিজুল ইসলাম (মজনু),হায়াত,মন্টু,মতিয়ার,প্রিন্স,বজলু, খালেক,শারিফুল,হেবা,রয়েল,শেখ শাদি,আব্দুল মাবুদ,মাদার আলী প্রমুখ।