বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির গণসংযোগ

By মেহেরপুর নিউজ

November 19, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক নান্নু গণসংযোগ করেছেন। আগামী ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রেজাউল হক নান্নু গণসংযোগ করেন।

বৃহস্পতিবার রাতে রেজাউল হক নান্নু মহাজনপুর ইউনিয়নের কোমরপুর এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ কালে নান্নু সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।