বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির গণসংযোগ অব্যাহত

By মেহেরপুর নিউজ

December 23, 2020

মেহেরপুর নিউজ:

২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে গণসংযোগ অব্যাহত রেখেছেন মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু ।

বুধবার বিকালের দিকে নান্নু মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এসময় তিনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের কাছ থেকে দোয়া কামনা করেন।