বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুর ইউনিয়নের সমাজ সেবা অধিদপ্তরের বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরন

By মেহেরপুর নিউজ

September 26, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সমাজ সেবা অধিদপ্তর থেকে  বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরন করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে মহাজনপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বয়স্ক ও বিধবা ভাতা কার্ড বিতরণ করা হয়। মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমাম হসেন মিলু উপস্থিত থেকে বয়স্ক ও বিধবাদের হাতে ভাতা ‘র কার্ড তুলে দেন। এ সময় মহাজনপুর ইউনিয়নের ইউপি সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।