বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু‘র জন্মবার্ষিকী পালন

By মেহেরপুর নিউজ

March 17, 2022

মেহেরপুর নিউজ:

মহাজনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় শিশু দিবস পালিত মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীর পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ চত্তরে এ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,মহাজনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেখ সাদী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ মিসকিন,মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল,,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমাম হোসেন ইমন প্রমুখ। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।