বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুর ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাঁধনের গণসংযোগ

By মেহেরপুর নিউজ

July 08, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের আসন্ন উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন গণসংযোগ করেছেন।

সোমবার দুপুরের দিকে আব্দুস সালাম বাঁধন মহাজনপুর ইউনিয়নের যাতরপুর গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম বাঁধন আগামী ২৭ জুন অনুষ্ঠিত মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে সকলের দোয়া কামনা করেন।