মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু হূদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে।
রবিবার সকাল ৯,৫২ মিনিটের সময় মিলুকে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। এরপর পর আমাম হোসেন মিলু কে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়। মিলুর সঙ্গে তাঁর সহধর্মিনী এবং মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাঁধন রয়েছেন।
আগের দিন তিনি হূদরোগে আক্রান্ত হলে মিলুকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে মিলুকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়।