বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুরে গম ক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

By মেহেরপুর নিউজ

February 20, 2023

 মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠের একটি গম ক্ষেত থেকে ২৬ বছর বয়সী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সােমবার দুপুর আড়াইটার দিকে মহাজনপুর গ্রামের একটি ইটভাটার অদূরে গম ক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশের একটিদল। মুজিবনগর থানা সূত্র জানায়,লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারকৃত লাশটি সনাক্ত করার চেষ্টা চলছে৷ ধারণা করা হচ্ছে,নারীটিকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে।