মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব প্রমূখ।