বর্তমান পরিপ্রেক্ষিত

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে প্রীতি ফুটবল খেলার আয়োজন

By মেহেরপুর নিউজ

December 16, 2019

মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসন একাদশ ও পৌর একাদশের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়।

জেলা প্রশাসন একাদশের জেলা প্রশাসক মো আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান, সহকারি কমিশনার মোঃ রাকিবুল ইসলাম, মোঃ রাফিকুল ইসলাম, এম এম আরাফাত হোসেন, সুজন কুমার দাস, নাহিদ হোসেন সবুজ, মিনহাজুল ইসলাম, সদর থানার ওসি শাহ দারা,পাট কর্মকর্তা মহসিন সিকদার, তৌহিদুল ইসলাম, আফতাব আলী খান।

পৌর একাদশের পক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, শাকিল রাব্বি ইভান, নুরুল আশরাফ রাজিব, জাফর ইকবাল, সৈয়দ মঞ্জুরুল কবির রিপন, জাহাঙ্গীর হোসেন, প্রমূখ খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে ট্রফি বিতরণ করা হয়।