বর্তমান পরিপ্রেক্ষিত

মহান বিজয় দিবস উপলক্ষে রচনা ও বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

By মেহেরপুর নিউজ

January 02, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সরকারী গণগ্রন্থাগার আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে রচনা ও বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান অন্যদের মধ্যে এন ডি সি গোলান রব্বানী, মেহেরপুর জেলা সরকারী গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মেহেরপুর জেলা সরকারী গণগ্রন্থাগার আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে রচনা ও বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।