বর্তমান পরিপ্রেক্ষিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত

By Meherpur News

February 21, 2026

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রার্থনা ও স্মরণ সভার আয়োজন করা হয়।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মন্দিরে প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাষা শহীদদের বিদেহী আত্মার সদ্গতি কামনা ও তাদের গৌরবময় জীবন নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় অংশ গ্রহন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব ড. অশোক চন্দ্র বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক মাধব চন্দ্র ভাস্কর, জগন্নাথ মন্দির মেহেরপুরের মহারাজ সুমোহন মুকুন্দ দাস,টি আই মেহেরপুর বিশ্বজিৎ ঘোষ,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ইন্জিনিয়ার অজয় ভার্মা, সিদ্ধেশ্বরী কালি মন্দিরের পুরোহিত তপন বন্দপাধ্যায় প্রমূখ।