বর্তমান পরিপ্রেক্ষিত

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

March 02, 2022

মেহেরপুর নিউজ:

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন, আবৃত্তি, নৃত্য, সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাফউদ্দৌলা প্রমূখ উপস্থিত ছিলেন।