মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
জেলা প্রশাসক ডা.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদের সঞ্চালনায় “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন “শীর্ষক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ সাদিক হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব) আব্দুল মালেক,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।