বর্তমান পরিপ্রেক্ষিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মেহেরপুর শহর আওয়ামীলীগের র‍্যালী

By মেহেরপুর নিউজ

March 26, 2022

মেহেরপুর নিউজ:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে র‍্যালী ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

শনিবার সকালে এ র‍্যালী অনুষ্ঠিত হয়। শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে র‍্যালীটি মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে শুরু করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।