মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর ডাঃ আবু তাহের ও ডাঃ ম্যাটসের উদ্যোগে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
শনিবার সকালে আবু তাহের ও ডাঃ ম্যাটস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবু তাহের ও ডাঃ ম্যাটস এর পরিচালক ডাঃ মেলিনা সুলতানা সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডাঃ আবু তাহের সিদ্দিকী। এদিকে এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর ডাঃ আবু তাহের ও ডাঃ ম্যাটস এর উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা।মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডাঃ আবু তাহের সিদ্দিকীর নেতৃত্বে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।