মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। বাংলাদেশ পুলিশ, জেল পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, রোভার, স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা মহড়া প্যারেডে অংশগ্রহণ করেন।
মহড়া চলাকালীন সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, আবির হোসেন, তানজিনা শারমিন দৃষ্টি, এস্তামুল হক, সাকির আহমেদ, জেলা শিক্ষা অফিসার হযরত আলী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।