মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মার্চ: ৪৩ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠৈ চলছে শরীর চর্চা প্রদর্শনী। মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, বিভিন্ন স্কাউট দল, সরকারী শিশু পরিবারের ছেলে মেয়েসহ বিভিন্ন্ প্রতিষ্ঠান এ শরীর চর্চা প্রদর্শনতেতে অংশ নিয়েছে।শেষে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। এর আগে সকাল ৮টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন ও পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জাতীয় সঙ্গিতের তালে তালের পতাকা উত্তোলন করেন। তারপর মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার শান্তির প্রতিক কবুতর উড়িয়ে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন। এর পর জেলা প্রশাসক কৃচকাওয়াজ ও শরীর চার্চা প্রদর্শনীতে অংশ নেয়া দলগুলোর অভিবাদন গ্রহন করেন।