মেহেরপুর নিউজ :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপরে জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ বিভাগের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন।
এর পরপরই মেহেরপুর জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল,মেহেরপুর লেডিস ক্লাবের পক্ষে জেলা প্রশাসক পত্নি ও লেডিস ক্লাবের সভানেত্রী কুহিনুর বেগম, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন,মেহেরপুর সরকারি কলেজ এর পক্ষে অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার,মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, সরকারি মহিলা কলেজ এর পক্ষে প্রফেসর রফিকুল ইসলাম,মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলখানার পক্ষে ভারপ্রাপ্ত জেল জেলার হাসানুর রহমান, মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি অফিসের পক্ষে জেলা কমান্ডার রাকিবুল ইসলাম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. রফিকুল ইসলাম,ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার , জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী,পিপি পল্লব ভট্টাচার্য, জেলা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী,জেলা খাদ্য কর্মকর্তা আবদুল হামিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন,জেলা ব্র্যাক এর পক্ষে জেলা ব্যবস্থাপক ফজলুর রহমান, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।