বর্তমান পরিপ্রেক্ষিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 26, 2022

মেহেরপুর নিউজ:

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার বিকেলে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসকের পত্নী কোহিনুর বেগম জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক কবুতর উড়িয়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ও দায়রা জজ মোঃ ওয়ালিউল ইসলাম এর পত্নী রুমানা রেজা, মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শামীম আরা হীরা, মেহেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতা,যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বশিরা পলি প্রমূখ উপস্থিত ছিলেন।