বর্তমান পরিপ্রেক্ষিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশিষ্ট ক্রীড়াবিদ শামীমা সুলতানাকে সম্মাননা প্রদান

By মেহেরপুর নিউজ

March 25, 2023

মেহেরপুর নিউজ:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিশিষ্ট ক্রীড়াবিদ শামীমা সুলতানাকে সম্মাননা প্রদান করা হয়েছে।প্রদান করা হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শামীমা সুলতানাকে সম্মাননা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ উপস্থিত থেকে শামীমা সুলতানাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শামিম আরা হীরা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান,সুমাইয়া জাহান ঝুরকা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা প্রমুখে উপস্থিত ছিলেন।