গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তানভীর হাসান।
শনিবার দিবাগত রাতে মহাম্মদপুর পূজা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বােধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাম্মদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তানভীর হাসান।
অনুষ্ঠানে উদ্বােধক ছিলেন মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ডক্টর অশােক চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা,উপজেলা সহকারি কমিশন (ভূমি) সাদ্দাম হােসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।