বর্তমান পরিপ্রেক্ষিত

মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 21, 2019

মেহেরপুর নিউজ, ২১ জানুয়ারী :

মেহেরপুর সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় সহযোগী অধ্যাপক ড. আতিয়ার রহমান , প্রভাষক আঃ রাজ্জাক, মুন্সি রাশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।