বর্তমান পরিপ্রেক্ষিত

মহিলা কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 23, 2019

মেহেরপুর নিউজ, ২৩ জানুয়ারী :

মেহেরপুর সরকারী মহিলা কলেজের উদ্যোগে মহিলা কলেজ প্রঙ্গনে কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার একেএম সোলাইমান আলী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপাধ্যক্ষ রফিকুল ইসলাম সহযোগী অধ্যাপক ড. আতিয়ার রহমান , শিক্ষক পরিষদের সম্পাদক মুন্সি রাশিদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।