বর্তমান পরিপ্রেক্ষিত

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লতিফন নেছা লতার প্রচারপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

May 05, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লতিফন নেছা লতার পক্ষে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলের দিকে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রচারপত্র বিলি করা হয়।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লতিফন নেছা লতার নেতৃত্বে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে থেকে শুরু করে মেহেরপুর শহরের প্রধান সড়কে প্রচার পত্র বিল করা হয়। প্রচারপত্র বিলি অনুষ্ঠানে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, ছাত্রলীগের নেতা ইব্রাহিম সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রচারপত্র বিলিতে অংশগ্রহণ করেন।