বর্তমান পরিপ্রেক্ষিত

মহিষকুন্ডি চোরাচালান, নারী ও শিশু পাচার জনসচেতনতামূলক মত বিনিময়

By মেহেরপুর নিউজ

November 23, 2019

মেহেরপুর নিউজ:

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মহিষকুন্ডি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মহিষকুন্ডি হাই স্কুলে একটি মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচাররোধকল্পে জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শনিবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি উপস্থিত ছিলেন। এছাড়াও রামকৃষ্ণপুর এবং প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান, শি¶ক, সাংবাদিক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গস জনসাধারন উপস্থিত ছিলেন। সভায় অধিনায়ক মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধকল্পে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত সকলের সাথে আলোচনা ও মতবিনিময় করেন।