মেহেরপুর নিউজ:
রোগাক্রান্ত ছাগলের মাংস বিক্রি করার অভিযোগে ভোদড় নামের এক মাংস বিক্রেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ভোদড়কে কারাগারে পাঠানো হয়। ভোদড় মেহেরপুর শহরের নতুন পাড়ার আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে ঘটনার সময় মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের নেতৃত্বে শহরের হোটেল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাংস বিক্রেতা ভোদড় অসুস্থ ছাগলের মাংশ বিক্রি করার অপরাধে তার নিকট থেকে বেশকিছু মাংস উদ্ধার করা হয়। এবং তাকে আটক করে মেহেরপুর বিশুদ্ধ খাদ্য আদালতে নেওয়া হয়। পরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মোহাম্মদ শরিয়তউল্লাহ ভোদড়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযানে অন্যদের মধ্যে সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।