বর্তমান পরিপ্রেক্ষিত

মাঃ বাঃ বিদ্যালয় ও বিএম কলেজের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটের প্যারেড প্রশিক্ষণ শুরু

By মেহেরপুর নিউজ

November 08, 2022

মেহেরপুর নিউজ:

আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজে অংশগ্রহণের লক্ষ্যে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউট সদস্যদের প্যারেড প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ মাঠে প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান উপস্থিত থেকে প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।