বর্তমান পরিপ্রেক্ষিত

মাইলমারী গ্রামে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে এমপি সাগর

By মেহেরপুর নিউজ

April 08, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য এ এস এম নাজমুল হক সাগর গাংনী উপজেলার মাইলমারী গ্রামে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্থ আসাদুল ইসলামের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এবং অর্থ ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ প্রদান করেছেন।

রবিবার দুপুরের দিকে সংসদ সদস্য এএসএম নাজমুল হক সাগর ক্ষতিগ্রস্ত মাইলমারী গ্রামের আসাদুলের বাড়িতে যান। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় সংসদ সদস্য তাদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা, কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা তার সাথে ছিলেন। আগের দিন ভয়াবহ অগ্নিকাণ্ড আাসাদুলের বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়।