বর্তমান পরিপ্রেক্ষিত

মাঝারে বাউল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ

By মেহেরপুর নিউজ

December 28, 2021

মেহেরপুর নিউজ:

ভারত বংলাদেশ সুরের বন্ধনে হ্রদ মাঝারে বাউল ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

স্মৃতিসৌধ পুষ্প মাল্য অর্পণ শেষে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ভারত বংলাদেশ সুরের বন্ধনে হ্রদ মাঝারে বাউল’র সাধারণ সম্পাদক এইচ এম রাকিব, প্রধান উপদেষ্টা দিলীপ ভারতী, উপদেষ্টা নিলুফার ইয়াসমিন রুপা উপস্থিত থেকে মুজিবনগর স্মৃতিসৌধ পুষ্প মাল্য অর্পণ করেন। এ সময় অন্যদের মধ্যে ভারত বংলাদেশ সুরের বন্ধনে হ্রদ মাঝারে বাউল’র সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক অসিত নন্দী, প্রচার সম্পাদক ইন্দ্রজিৎ ভট্টাচার্য, সদস্য ডাঃ এস এম সবুজ, রতন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন