বর্তমান পরিপ্রেক্ষিত

৩ মাস ৮ দিনের মাথায় মেহেরপুরের জেলা প্রশাসক বদলি; নতুন জেলা প্রশাসক শামীম হাসান

By মেহেরপুর নিউজ

July 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে ৩ মাস ৮ দিনের মাথায় বদলি করে মো. শামীম হাসানকে মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপন মারফত এ তথ্য জানা যায়। মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। জন নিরপত্তা বিভাগের উপসচিব মো. শামীম হাসান তার স্থলাভিষিক্ত হয়েছেন।

মোহাম্মদ আজিজুল ইসলাম চলতি সালের ২ এপ্রিল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মেহেরপুর যোগদান করেছিলেন। মোহাম্মদ আজিজুল ইসলামকে মাত্র ৩ মাস ৮ দিনের মাথায় তাঁকে অন্যত্র বদলি করা হলো।