বর্তমান পরিপ্রেক্ষিত

মাদকদ্রব্যসহ মেহেরপুরের আলোচিত বিউটিশিয়ান সীমা আটক

By মেহেরপুর নিউজ

February 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ফেব্রুয়ারী: মেহেরপুর শহরের  আলোচিত বিউটিশিয়ান প্রথমা বউটি পার্লারের মালিক সীমা এবং তার পার্টনার রুবেলকে ফেনসিডিল ও গাঁজাসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্পের সদস্যরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শহরের ফৌজদারী পাড়ার নিজস্ব বাসা থেকে বিউটিশিয়ান সীমা ও তার পার্টনার রুবেলকে ফেনসিডিল পান করা অবস্থায় আটক করে কমান্ডার কাজী আক্তার হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল । র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার কাজী আক্তার হোসেন জানান,গোপন সংবাদে অভিযান চালিয়ে বিউটিশিয়ান সীমার বাসায় থেকে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল ও ৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। র‌্যাব কমান্ডার আরো জানান, আটক করার সময় সীমা তার ক্ষমতা প্রদর্শন এবং  মোটা অংকের টাকা দেওয়ারও প্রস্তাব দিয়েছেন । আজ রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় তাদের দু’জনকে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, বিউটিশিয়ান সীমা ঢাকা থেকে কয়েক বছর আগে মেহেরপুর শহরে এসে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে বিউটিশিয়ান পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এছাড়া তার বিভিন্ কর্মকান্ডের কারনে মেহেরপুর শহরের অভিভাবকরা শংকিত হয়ে পড়েছিল।