বর্তমান পরিপ্রেক্ষিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর উদ্দ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

October 21, 2021

 মেহেরপুর নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর উদ্দ্যোগে শিশুদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরীয়তউল্লাহ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

এ সময় সেখানে অন্যদের মধ্যে মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।