বর্তমান পরিপ্রেক্ষিত

মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা

By মেহেরপুর নিউজ

June 27, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন মুজিবনগর থানার ওসি মেহেদী হাসান, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শিরিন আক্তার প্রমূখ। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।