মেহেরপুর নিউজ:
মাদক ব্যবসায়ী রাজীবের বাড়ির সামনের একটি পরিত্যক্ত জমিতে থেকে ফেন্সিডিলের অসংখ্য খালি বোতল উদ্ধার। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান চলাকালে মেহেরপুর শহরের পুরাতন বাসস্টান্ড পাড়ার রাজীবের বাড়িতে অভিযান চলাকালে পুলিশের এক সদস্য বাড়ির সামনে বড় পাঁচিল দিয়ে ঘিরে রাখা পরিত্যক্ত জমিতে দেখতে পান অসংখ্য ফেন্সিডিলের খালি বোতল ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক ইসলামের নির্দেশে গেটের তালা খুলে পরিত্যক্ত জমিতে থেকে বিপুল পরিমাণ খালি বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। সেগুলো কুড়িয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ধারণা করা হচ্ছে মাদক সেবীরা ফেন্সিডিল ক্রয় করার পর সেবন করে ঐ জমিতে খালি বোতল গুলো ফেলে রাখা নিরাপদে চলে যায়।