বর্তমান পরিপ্রেক্ষিত

মাদার তেরেসা পুরস্কার পেলেন আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম

By মেহেরপুর নিউজ

November 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর: সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা পুরস্কার পেলেন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউপি চেয়ারম্যান,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আনারুল ইসলাম। জীবনের জন্য ফাউন্ডেশন নামের একটি সংগঠন এই পুরুস্কার প্রদান করেন। আজ বুধবার জীবনের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা শাহাবাগ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত মাদার তেরেসা এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় তাকে আনুষ্ঠানিকভাবে এই সন্মান জানানো হয়েছে।