নিউজ ডেস্ক মেহেরপুর দারুল উলুম আহম্মদিয়া মাদ্রাসার উদ্যেগে “মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ মার্চ শনিবার দারুল উলুম আহম্মদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ সির্দ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসার প্রাপ্ত সরকারি কর্মকর্তা আবুল হাসনাত,উপাধ্যক্ষ আনসারউর্দ্দীন বেলালী ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম আবদুললাহ বাবু প্রমূখ।