বর্তমান পরিপ্রেক্ষিত

মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের সদস্যদের কুচকাওয়াজ প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 24, 2021

মেহেরপুর নিউজ:

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ২০২১ অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউট সদস্যদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান কুচকাওয়াজ প্রশিক্ষণের উদ্বোধন করেন। কুচকাওয়াজে প্রশিক্ষণে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ৭০ জন সদস্য অংশ গ্রহণ করছে।