বর্তমান পরিপ্রেক্ষিত

মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী আব্দুল বারীকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

September 27, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী মো: আব্দুল বারী চাকুরী থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মচারী আব্দুল বারীকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, শাশ্বত নিপ্পন চক্রবর্তী, শাজাহান আলী, খালিদ রুমি, শাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।