বর্তমান পরিপ্রেক্ষিত

মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

May 11, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সুবিদপুর উত্তরপাড়া জামে মসজিদে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মানবতার সেবায় আমরা সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করেন।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মানবতার সেবায় আমরা সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বকুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সুজন, সহ-সভাপতি নাঈম হাসান প্রমুখ বক্তব্য রাখেন। এই সময় সেখানে মানবতার সেবায় আমরা সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।