বর্তমান পরিপ্রেক্ষিত

মানসিক ভারসাম্যহীন বাবাকে খুঁজে পেতে ছেলেদের অনুরােধ

By মেহেরপুর নিউজ

December 25, 2021

গাংনী প্রতিনিধি :

ছবির এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ি পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামে। সে নিজ এলাকা থেকে হারিয়ে গেছে ।

কয়েকদিন পূর্বে মানসিক এই ব্যক্তিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী এলাকায় ঘােরাফেরা করতে দেখেছেন স্থানীয় লােকজন। বামন্দী এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তার ছবি তুলে (সামাজিক যোগাযোগ মাধ্যম) ফেসবুকে পােস্ট দেয়। ওই পােস্টটি দেখে মানসিক ব্যক্তির পরিবারের সদস্যরা বামন্দী এলাকায় পৌঁছানাের আগেই সে আবারাে নিখাোঁজ হয়।

মানসিক ওই ব্যক্তিকে খুঁজতে পেতে তার ২ সন্তান সকলের সহযােগিতা কামনা করেছেন। কেউ তার খােঁজ পেলে, এই মােবাইল নাম্বারে কল দেয়ার জন্য অনুরোধ করা হলাে। (সাজ্জাদ ) ০১৭৯৮০৪০১৬০