খেলাধুলা

মার্শাল আটে মঞ্জুরুল আলমের স্বর্ণ পদক লাভ

By মেহেরপুর নিউজ

August 05, 2019

মার্শাল আটে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ছেলে মঞ্জুরুল আলম ভারত থেকে ৩টি স্বর্ণ পদক লাভ করায় জেলা প্রশসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার বিকালে জেলা প্রশাসকের কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি এসময় মঞ্জুরুল আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ তৌফিকুর রহমান, সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম, রকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।