বর্তমান পরিপ্রেক্ষিত

মার্সেল এর সৌজন্যে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

December 16, 2019

মেহেরপুর নিউজ:

মার্সেল শোরুম এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা এবং মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।

সোমবার মেহেরপুর সদর উপজেলার আমদাহ ফুটবল মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর মার্সেল প্রোপাইটার দেওয়ান আলীমুজ্জামান রিমন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় আমদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামিম উদ্দিন, রওশন আলী টোকন, রোকনুজ্জামান মুক্তা , ইউপি সদস্য দরুদ আলী, রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে মার্সেল এর সৌজন্যে একটি আনন্দ মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।