মেহেরপুর নিউজ:
মার্সেল মক্কা ইলেকট্রনিক্স এর সৌজন্যে আবার খাবো ফুড অর্ডারিং হাউস এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় কেককেটে প্রথম বর্ষপূর্তি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্সেল মক্কা ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী দেওয়ান আলিমুজ্জামান রিমন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আসলাম হোমিও হল এর মুইন আসলাম খান, আবার খাবো ফুড অর্ডারিং হাউস এর স্বত্বাধিকারী জুবাইয়া কাওসার কোয়েল ও মোঃ সজীব প্রমূখ। পরে করে সেখানে কেককেটে এক বছর পূর্তি উদযাপন করেন তারা।