বর্তমান পরিপ্রেক্ষিত

মাসুদ অরুণের পক্ষে মুজিবনগরে বিএনপির গণসংযোগ ও মতবিনিময়

By Meherpur News

February 06, 2026

মেহেরপুর নিউজঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুণের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় করেছেন মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।

শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর ও পরানপুর গ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন এবং মতবিনিময় সভা করেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগকালে মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুদ্দিন ময়নাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।